সোমবার, ২১ আগস্ট, ২০১৭

এক হাজী মুসলিমের ঘটনা

ঘানার এক গরীব লোকের বাসায় একদিন আকাশ থেকে কী যেন নেমে এলো। যন্ত্রটা হাতে নিয়ে লোকটা তো অবাক। কিছুক্ষণ পর দেখে একজন সাংবাদিক এসে হাজির। সে তার ড্রোনটা ফেরত চাইছে। প্রৌঢ় লোকটা জিজ্ঞেস করল এর চেয়ে বড় সাইজের এমন কিছু কী আছে যা তাকে হজে নিয়ে যেতে পারবে?


তুর্কী সাংবাদিক সেই ছবিটা টুইট করেছিলেন। পরে তুরস্ক সরকার আল-হাসান আব্দুল্লাহ নামের ওই লোকটার হজের ব্যবস্থা করে। আমি বিশ্বাস করি - আল্লাহ যাকে মেহমানদারী করতে চান তাকে এভাবেই ডেকে নিয়ে যান। আপনি শুধু নিয়ত করুন। সামর্থ্য কম বেশি সেইটা কোনো ব্যাপার না। প্রতিদিন দশটা করে টাকা জমান। এই টাকাটা আপনাকে হজে নিয়ে যাবে এমনটা নয়। এটা হচ্ছে আপনার নিয়ত কতটা সিরিয়াস তার বহিঃপ্রকাশ। আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয় আল্লাহ অবশ্যই আপনাকে তার ঘরে নিয়ে যাবেন। কেমন করে? সেই হিসাব আপনার করার দরকার নাই। আপনি শুধু আল্লাহকে ডেকে বলেন, "আল্লাহ্ আপনার ঘড়টা একবার তাওয়াফ করতে চাই। তিনিই সব ব্যবস্থা করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম অতিথিপরায়ণ।
#Courtesy,,,, ইসলাম O Muslim

Copyright @ 2013 Just Islam.