রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

Filled Under:

ল্যাপটপ কম্পিউটার আবিষ্কার

যীশু খ্রিস্টের জন্মের ১০০ বছর আগে
গ্রীক ভাস্কর্যে আধুনিক ল্যাপটপ চিত্রিত হয়েছিল! অথচ আমরা জানি, ১৯৮১ সালে অ্যাডাম অবসবোর্ন ল্যাপটপ আবিষ্কার করেন। তার কোম্পানি অবসবোর্ন কম্পিউটার্স প্রথম ল্যাপটপ তৈরি করে বাজারজাত করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জে.পল গেট্টি
জাদুঘরে আধুনিক ল্যাপটপের চিত্র খোদাই করা একটি ভাস্কর্যের প্রদর্শনী করা হয়েছে। ভাস্কর্যটি ১০০ খ্রিস্টপূর্বে গ্রীসের ডেলফি সমাধিস্থলের স্তম্ভে স্থাপিত হয়েছিল।

সুইস লেখক ইরিচ ভন দানিকেন তার
পৌরাণিক লেখায় বলেছেন, ‘প্রাচীন
আমলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যাজক
শ্রেণি আধুনিক সভ্যতার মানুষের ব্যবহৃত
যন্ত্রের মতো বিভিন্ন যন্ত্র পেতেন।’
ধারণা করা হচ্ছে, যাজকরা সৃষ্টিকর্তা
বা এলিয়েনের সঙ্গে উচ্চ প্রযুক্তি
ব্যবহার করে যোগাযোগ করতেন।
সমাধিস্থলের ভাস্কর্যে ল্যাপটপের
চিত্র কেন চিত্রিত হলো তা নিয়ে
প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে,
পরকালেও পৃথিবীর মতো সুখী ও সহজ
জীবন কল্পনা করে ভাস্কর্যটি নির্মাণ
করা হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright @ 2013 Just Islam.